ভারত সফর নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

124

সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Advertisement

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার (২১ জুন) বিকালে দিল্লি সফরে যান শেখ হাসিনা। দুই দিনের সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন তিনি।

সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন এবং তিনটি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

Advertisement