বাংলাদেশকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য: প্রধানমন্ত্রী

100

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান লক্ষ্যই ছিল বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া। কিন্তু সেটা করতে দেওয়া হয়নি। বুধবার স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

Advertisement

সরকারপ্রধান বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন জাতির পিতা। প্রতিরক্ষা নীতি প্রনয়ণ করেছেন তিনি।

আমরা সরকার গঠন করে যুদ্ধাপরাধের বিচার শুরু করি। অথচ পূর্ববর্তীরা সেই যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে। আমরা দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি, বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন একটি স্থায়ী রূপ পেয়েছে।

তিনি আরও বলেন, ১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি; বরং দেশে ক্যু হয়েছে।

Advertisement