শিবচরে নোঙর করা বাল্কহেডে স্পিডবোটের ধাক্কা, নিহত ২৫

871

মাদারীপুরের শিবচরে নোঙর করা বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় ৩ শিশু ও এক নারীসহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। সোমবার (৩ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান সাংবাদিকদের জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে ২৮-৩০ জন যাত্রী নিয়ে মাাদরীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি আসলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়।

ঘাট কর্তৃপক্ষের ধারণা, সকালে কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। ঘটনাস্থল থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। সাঁতরে তীরে উঠেছেন ৪ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement