চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১০৮

1031

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছে ১০৮ জনের দেহে। এদের মধ্যে ৮৬ জন নগরীর ও ২২ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (৭ মে) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ১,০৮৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫০ হাজার ৮৮৩ জন। এর মধ্যে নগরে ৪০,৭৬৫ জন এবং উপজেলা পর্যায়ে ১০,১২৮ জন।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএল ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫৪৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪০৮ এবং উপজেলায় ১৪১ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৬ হাজার ৯৬৩ জন।

Advertisement