চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছে ১০৬ জনের দেহে। এদের মধ্যে ৭৪ জন নগরীর ও ৩২ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ মে) ভোর রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ৯০২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫১ হাজার ৩৯০ জন। এর মধ্যে নগরে ৪১,১২৩ জন এবং উপজেলা পর্যায়ে ১০,২৬৭ জন।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮১ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণ ল্যাবে ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন আরটিআরএলে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫৬৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪২১ এবং উপজেলায় ১৪৭ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৭ হাজার ৩০৫ জন।















