চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) ৯ অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় পুরনো ডিনদের অব্যাহতি দিয়ে ডিন নির্বাচন কিংবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগের কথা জানানো হয়
নতুন ডিনরা হলেন, চবির কলা ও মানববিদ্যা অনুষদে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো: ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদে ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস.এম. নছরুল কদির, সমাজ বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদে ইন্সটিটিউট অব মেরিম সায়েন্সের অধ্যাপক ড. মো: শাহাদাত হোসেন। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজে শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।
একই দিন চবির বিভিন্ন হলে প্রভোস্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন: সোহরাওয়ার্দী হল- অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান (দর্শন), শাহ জালাল হল- ড. ফুয়াদ হাসান (মার্কেটিং), শাহ আমানত হল- গোলাম কীবিরিয়া (মৃত্তিকা), আলাওল হল- মোশাররফ হোসেন (উদ্ভিদ বিজ্ঞান), এফ রহমান হল- তসলিম উদ্দিন (অর্থনীতি), বঙ্গবন্ধু হল- জয়নাল আবেদীন সিদ্দিকী (রসায়ন), আব্দুর রব হল- আরিফুল হক সিদ্দিকী (পদার্থ বিদ্যা), সূর্যসেন হল- ড.সৈয়দ মুহাম্মদ শাসসুল হুদা (ফরেস্ট্রি), প্রীতিলতা হল- ড. মোহাম্মদ শাহিন চৌধুরী (আইন), শেখ হাসিনা হল- শারমিন আফরোজ (আইন), শামসুন্নাহার হল- ইসমত আরা (ফাইন্যান্স), খালেদা জিয়া হল- সনিয়া হক (লোকপ্রশাসন), ফজিলাতুন্নেছা হল- এস এম রফিকুল ইসলাম (জেনেটিক)।

















