ইউনূস-বাইডেন বৈঠক, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের

91

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে ছাত্র-জনতার বিপ্লবে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক পথে উত্তরণ এবং অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার পদক্ষেপসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায় বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে এ ধরনের বৈঠক বিরল ঘটনা। এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সস্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে।

Advertisement