সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ছিন্নমূল শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪টায় ছিন্নমূল উচ্চ বিদ্যালয় মিলানায়তন প্রাঙ্গনে ছিন্নমূল সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আরিফ আহমেদ হৃদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধূরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিন্নমুল বিএনপি নেতা নুরুল হক ভান্ডারী, ডাঃ জামাল, জিয়া উদ্দিন, মিজানুর রহমান রাজু, লুৎফুর রহমান, আব্দুস সাত্তার, মোঃ হেলাল, ইয়াসিন, মহিলা দল নেত্রী আঁখি, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সামশেদ আলম, ছলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিয়াজ মোর্শেদ জীবন, সাধারণ সম্পাদক দিদারুল আলম অপু, সিঃ সহ সভাপতি কাজী আরাফাত, আরমান, সামির, ইকবাল, পিয়াল, রবিন, ছিন্নমুল ছাত্রদলের সিঃ সহ সভাপতি গোলাম আরমান, সাংগঠনিক সম্পাদক মাহিন,নাহিদুল ইসরাম প্রমূখ।

















