চাকসু ভিপি নাজিম উদ্দীনের মৃত্যুতে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের গভীর শোক প্রকাশ

157

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মোঃ নাজিম উদ্দীনের মৃত্যুতে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

Advertisement

উপাচার্য ও উপ- উপাচার্যদ্বয় এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাত্রনেতার মৃত্যুশোক যাতে তার পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তারা পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেন।

উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বলেন, চবি’র এ মেধাবী ছাত্রনেতা বিশ্ববিদ্যালয় অঙ্গনে মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে যে অবদান রেখেছেন, চবি কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

উল্লেখ্য, সাবেক ছাত্রনেতা মোঃ নাজিম উদ্দীন রাজধানীর শ্যামলীস্থ সিকেডি হাসপাতালে ২৩ অক্টোবর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৪ অক্টোবর বাদ জোহর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে (ওয়াসা মোড়) মরহুমের প্রথম জানাযা নামাজ এবং শুক্রবার ২৫ অক্টোবর বাদ জুমা তার নিজ বাড়ি হাটহাজারী ফতেপুর মদনহাটস্থ মেহেরনেগা স্কুল মাঠে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম মোঃ নাজিম উদ্দীন মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement