পতেঙ্গা-কর্ণফুলীতে নতুন ওসি

118

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা এবং কর্ণফুলী থানায় নতুন দুই পরিদর্শককে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ শরীফকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

Advertisement