বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদারের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় দাফন

207

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা নিবাসী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সাবেক বেইজ কমান্ডার ও সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদার (৭৫) এর মরদেহ আজ ২৩ ডিসেম্বর সোমবার বাদে জোহর এলাকার জামে মসজিদে নামাজে জানাজা শেষে পরিবারিক কবনস্থানে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

Advertisement

জানাজা শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহানের নেতৃত্বে মেট্টোপলিটন পুলিশের ডবলমুরিং থানার একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু সাঈদ সরদারকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। একইসাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন ডবলমুরিং থানা পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।

নামাজের জানাযায় অন্যন্যের মধ্যে অংশ নেন মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হারুণ, নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা আনোয়ার মিয়া, নৌ-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিলানী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল গনি, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে-সৈয়দ আহমদ, দোস্ত মোহাম্মদ, ফাহিম উদ্দিন, কামাল উদ্দিন, আবদুল লতিফ, সুলতান আহমদ, আবুল বশর, শাহ আলম নিপু, ইসমাইল কুতুবী, মোঃ সালাউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, ক্যান্সারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে গতকাল ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যায় নিজ ঘরে দরজা বন্ধ করে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদারের মরদেহ উদ্ধারসহ একটি সুইসাইড নোট উদ্ধার করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, ৮ নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শোক প্রকাশ ঃ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক বেইজ কমান্ডার ও ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল গনিসহ সংসদের অধীন সকল থানা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির নেতৃবৃন্দ।

Advertisement