চট্টগ্রামে ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৭

292

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৯ এবং উপজেলা পর্যায়ে ১৮ জন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের।

Advertisement

রবিবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৭৪১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৪ হাজার ৮০৭ জন। এর মধ্যে নগরে ৪৩,৩৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ১১,৪১৩ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৪৫ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়ছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

শেভরণে ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইম্পেরিয়াল হাসপাতালে এবং ইপিক হেলথ কেয়ারে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৪২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৫৩ এবং উপজেলায় ১৮৯ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৯ হাজার ১২৩ জন।

Advertisement