চবির ডিপার্টমেন্ট/ইনস্টিটিউট/সেন্টার প্রধানদের নিয়ে ইনোভেশন হাবের কনফারেন্স

163

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইনোভেশন হাবের উদ্যোগে চবির বিভিন্ন ডিপার্টমেন্ট/ইনস্টিটিউট/সেন্টার প্রধানদের অংশগ্রহণে একটি ফ্যাকাল্টি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫টি ডিপার্টমেন্ট/ইনস্টিটিউট/সেন্টার প্রধানরা অংশগ্রহণ করেন।

Advertisement

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় চবির ইনোভেশন হাব কার্যালয়ে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

ইনোভেশন হাবের পরবর্তী ব্যাচগুলোর কার্যক্রম চালুর জন্য প্রস্তুতি নেওয়া এবং বিভাগুলোর সহযোগিতায় উদ্ভাবনী উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কনফারেন্সটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া বিভাগীয় প্রতিনিধিরা ইনোভেশন হাবের কার্যক্রম নিজেদের বিভাগের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ইনোভেশন হাবের পরবর্তী ইভেন্টে বিভাগগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে একটি যৌথ পরিকল্পনা গ্রহণ করা হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনোভেশন হাবের ক্যাম্পাস পরিচালক ও চবি আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরি। তিনি ইনোভেশন হাবের কার্যক্রমকে বিশ্ববিদ্যালয়ের জন্য যুগোপযোগী সুযোগ বলে আখ্যাযিত করেন। বিশেষ অতিথি ছিলেন ইনোভেশন হাব প্রজেক্ট ন্যাশনাল কো-অর্ডিনেটর জনাব এম লতিফুল খবির এবং ইনোভেশন হাব ম্যানেজার রাশেদুল আলম মোল্লা। কনফারেন্সটি পরিচালনা করেন চবি ইনোভেশন হাবের ক্যাম্পাস ম্যানেজার সাকিব আহমেদ।

প্রধান অতিথি ইনোভেশন হাবের ক্যাম্পাস পরিচালক ও চবি আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরি বলেন, এই কনফারেন্সের মাধ্যমে আমরা নতুন ব্যাচগুলোর জন্য একটি শক্তিশালী টিম প্রস্তুত করতে চাচ্ছি। আমরা আশা করছি, বিভাগগুলোর সহযোগিতায় এ উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা-ভাবনা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।

চবি ইনোভেশন হাবের ক্যাম্পাস ম্যানেজার সাকিব আহমেদ বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ইনোভেশন হাব এবার ৩৬টি ইনোভেটিভ আইডিয়াকে দেড় লক্ষ (১,৫০,০০০) টাকা করে অর্থায়ন এবং উদ্যোক্তা তৈরির জন্য নির্বাচন করবে। সুতরাং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোক্তা তৈরির এ সুযোগকে কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউট/সেন্টারের সহযোগিতা কামনা করি।

তিনি আরও বলেন, আগামী ১৭ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বা প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরা এ প্রকল্পে তাদের ইনোভেটিভ আইডিয়া জমা দিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিটি ডিপার্টমেন্ট/ইনস্টিটিউট ও হলের নোটিশ বোর্ডে বিস্তারিত জানিয়ে নোটিশ রয়েছে যেখান থেকে আরও বিস্তারিত জেনে সকলে উপকৃত হবে।

📝 আবেদনের শেষ তারিখ : ১৭ জানুয়ারি, ২০২৫
🔗 Apply Now: https://uihp.org/university-circular/4

উল্লেখ্য, ইনোভেশন হাব বিশ্বব্যাংকের অর্থায়ন এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত একটি প্রকল্প। যা সারাদেশে ১০টি বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে যাচ্ছে।

Advertisement