বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের বাস্তবায়নে নগরীর ৫শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নগীরীর বিভিন ওয়ার্ডের প্রতিবন্ধী, শিশু ও বয়স্ক মানুষকে এসব কম্বল দেয়া হয়।
শুক্রবার ১৭ জানুয়ারি নগরীর লালদিঘীর পাড়স্থ সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডাঃ শাহাদাত হোসেন।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম. তামজীদ। এসময় আরও উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ডাঃ রাকিব উল্লাহ, ডাঃ সরোয়ার আলম নিজাম উল আলম খান,জিয়াউল হক,সিনিয়র যুব সদস্য মোঃ গালিব,চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের উপ যুব প্রধান ১ সুজিত রুদ্র,দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

















