চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০৬ এবং উপজেলা পর্যায়ে ৫২ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।
মঙ্গলবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৯৩৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৫ হাজার ১৯০ জন। এর মধ্যে নগরে ৪৩,৩৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ১১,৪১৩ জন।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৯ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়ছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ১২৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৪৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৫৪ এবং উপজেলায় ১৯১ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৯ হাজার ১২৩ জন।
















