চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬০ এবং উপজেলা পর্যায়ে ৪৭ জন। একই সময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৬৪৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৫ হাজার ২৯৭ জন। এর মধ্যে নগরে ৪৩,৪৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ১১,৮০৩ জন।
সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়ছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪২ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৪৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৫৫ এবং উপজেলায় ১৯৩ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৯ হাজার ৩১১ জন।
















