চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শেখ হাসিনা হলের নারী শিক্ষার্থী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নিকট স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
Advertisement
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে প্রক্টরের অফিসে প্রক্টর অধ্যাপক ড তানভীর মোহাম্মদ হায়দার আরিফের নিকট স্মারকলিপি জমা দেন তারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো হলো–
১. উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা।
২. হামলাকারীদের দ্রুত শনাক্ত করে হল এলোটমেন্ট বাতিল, বহিষ্কার করা।
৩. ভবিষ্যতে এ ধরনের অনাকাঙিক্ষত ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
৪. ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
৫. বিশ্ববিদ্যালয়ে সহিংসতার বিরুদ্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
Advertisement

















