চবির মেধাবি শিক্ষার্থী তানিয়ার মৃত্যুতে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের গভীর শোক প্রকাশ

539

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী রেহানা আক্তার তানিয়ার আকস্মিক মৃত্যুতে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

Advertisement

উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোকবার্তায় এ মেধাবী শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ শিক্ষার্থীর মৃত্যুশোক যাতে তার পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেন।

Advertisement