নতুন প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ

159

শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন।

Advertisement

মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রত এগিয়ে যাবে। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।

বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সলা করার আহ্বান জানান তিনি।

শ্রদ্ধা জানাতে এসে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র অধরা থেকে গেছে। এনসিপি এই মূলমন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। ডান-বামের বাইনারির মধ্যে না যেয়ে মধ্যপন্থি দল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এনসিপি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Advertisement