পবিত্র মাহে রমজান উপলক্ষে অরাজনৈতিকমূলক সংগঠন ‘লাইফ’ সংস্থার উদ্যোগে ও নেকস জেন সিকদার ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ কলোনীর ৮০টি দরিদ্র, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। লাইফ কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুলাহ আল-নোমানের সুযোগ্য সন্তান ও ইষ্ট ডেলটা ইউনিভার্সিটির চেয়ারম্যান এস.এ নোমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেক্স জেন সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইলিয়াস শিকদার ও কান্ট্রি ম্যানেজার সুফিয়ান সিকদার, লাইফ সংস্থার পক্ষে সভাপতি উৎপল আজিজ, সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, নির্বাহী সদস্য ফখরুল আলম, আকতার হোসেন, আল মনসুর, মোসাদ্দেক হোসেন চন্দন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার সামগ্রী বিতরণকালে লাইফ কর্মকর্তারা বলেন, পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার উর্ধ্বমুখী হওয়ায় সমাজের হতদরিদ্র ও অসহায় রোজাদারেরা খুবই কষ্টে আছে। এ সময়ে তাদের সহযোগিতায় দেশের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।

















