রাবিপ্রবি একাডেমি ভবনের ঢালাই কাজের শুভ উদ্বোধন

161

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী চারটি অত্যাবশ্যকীয় ভবনের মধ্যে একটি একাডেমিক ভবনের ঢালাই এর কাজ আজ ২০ মার্চ শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

Advertisement

এসময় সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ধীমান শর্মা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার সেতু চাকমা, অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক রাসকিন চাকমা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর রাঙ্গামাটি জেলার সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, রাবিপ্রবি প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী দিনেশ চাকমা, সহকারী প্রকৌশলী নিকেতন চাকমা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Advertisement