পঞ্চম সমাবর্তন ২০২৫ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটের সম্মানিত সভাপতি ও পরিচালকদের অবহিত করা যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েটদের সমাবর্তনের গাউন, টুপি ও হুড বিতরণে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে ৫ম সমাবর্তন পরিচ্ছদ কমিটির আহ্বায়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করেছেন:
১. আসন্ন ৫ম সমাবর্তন ২০২৫ এর কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত সকল বিভাগ/ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটদের সমাবর্তন সামগ্রী সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট থেকেই সরবরাহ করা হবে। এ বিষয়ে বিভাগ/ইনস্টিটিউটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
২. আগামী ১২/০৫/২০২৫ থেকে ১৪/০৫/২০২৫ পর্যন্ত গ্র্যাজুয়েটদের কনভোকেশন কার্ড প্রদর্শন সাপেক্ষে বিভাগ/ইনস্টিটিউট থেকে গাউন গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।
৩. নির্ধারিত রকমের কস্টিউম ছাড়া অন্য কোনো ধরনের কস্টিউম গ্র্যাজুয়েটদের সরবরাহ করা যাবে না। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
৪. বিভাগের প্রেরিত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটদের স্বাক্ষর ও মোবাইল নম্বর সংগ্রহ করে গাউন, হুড ও টুপি বিতরণ করতে হবে।
৫. সমাবর্তন শেষে গাউন ও হুড ফেরত নিতে হবে। টুপি গ্র্যাজুয়েটদের উপহার হিসেবে প্রদান করতে হবে। গাউন বা হুড ক্ষতিগ্রস্ত হলে তা গ্রহণযোগ্য নয়। সে ক্ষেত্রে গাউন বাবদ ৩,০০০/- (তিন হাজার) টাকা এবং হুড বাবদ ৫০০/- (পাঁচ শত) টাকা জরিমানা আদায় করতে হবে। হারিয়ে গেলেও উল্লিখিত জরিমানা যথাসময়ে বিভাগের মাধ্যমে আইডি নম্বরসহ সদস্য সচিব, পরিচ্ছদ কমিটিকে বুঝিয়ে দিতে হবে।
৬. সম্মানিত সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যদের তালিকা অনুযায়ী ১২/০৫/২০২৫ ও ১৩/০৫/২০২৫ তারিখে সকাল ৯:০০টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত শিক্ষক সমিতির কার্যালয় হতে উপ-হিসাব নিয়ামক জনাব ফরিদুল আলম চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. হাছান মিয়া, ডেপুটি রেজিস্ট্রার জনাব শহীদুল আজিম এবং সেকশন অফিসার ফজলুল করিমের নিকট থেকে সমাবর্তন কস্টিউম গ্রহণ করতে হবে। এ সময় সংশ্লিষ্ট শিক্ষকদের নামের মূল ক্রমিক নম্বরসহ রশিদে উল্লেখ করে প্রাপ্তি স্বীকার রশিদ প্রদান/গ্রহণ করতে হবে। অনুষ্ঠান শেষে গাউন ও শ্যাশ ফেরত দিতে হবে।
৭. গ্র্যাজুয়েটদের নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট হতে ১২/০৫/২০২৫ থেকে ১৪/০৫/২০২৫ তারিখ পর্যন্ত আবেদনকারী তালিকাভুক্ত গ্র্যাজুয়েটদের কনভোকেশন কার্ড দেখে, মূল বা সাময়িক সনদ জমা নিয়ে, আমন্ত্রণপত্র যাচাই করে কস্টিউম বিতরণ করতে হবে। কোনো গ্র্যাজুয়েট যদি সনদ জমা দিতে ব্যর্থ হন, তাকে কস্টিউম দেওয়া যাবে না। গ্রহণকৃত সনদ পৃথক খামে আইডি নম্বর, বিভাগের নাম, ডিগ্রির নাম ও মোবাইল নম্বরসহ সংরক্ষণ করতে হবে।
৮. অনুষ্ঠান শেষে গাউন ও হুড ডিন, কলা ও মানববিদ্যা অনুষদের অফিসে সকাল ৯:০০টা থেকে বিকেল ৩:৩০টার মধ্যে বুঝিয়ে দিতে হবে।
৯. গাউন, হুড ও টুপি বিতরণ বা গ্রহণের সময় কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ তদারকি কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। মোবাইল নম্বর: ০১৮১৭-২৫০৯৭০ ০১৮১৪-২০২০১৭ ০১৭১২-৮৬৭৯৭৪

















