ষোলশহরে অটোরিক্সা নালায় পড়ে প্রাণ গেল ২ জনের

236

চট্টগ্রামের ষোলশহরে বৃষ্টির পানিতে পথ ভুলে সিএনজিচালিত অটোরিক্সা নালায় পড়ে চালকসহ দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

Advertisement

বুধবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দুই নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খদিজা বেগম (৬৫) ও অটোরিক্সা চালক মো. সুলতান (৩৪)। তবে তাৎক্ষণিক আহতদের তাদের পরিচয় জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন।

Advertisement