আফগানদের হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের পথে বাংলাদেশ

148

বাঁচার-মরার লড়াইয়ে শেষ হাসিটা বাংলাদেশই হাসল। আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপ টি-টোযেন্টিতে টিকে রইল লিটন-মোস্তাফিজরা। সুপার ফোরে যাওয়ার পথেও এগিয়ে রইল লাল-সবুজের দলটি।

Advertisement

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় লিটন দাসরা।

এদিন দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন ওপেনার তানজিদ হাসান। ৩১ বল থেকে তিনটি ছক্কা ও চারটি চারের মারে ৫২ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন আরেক ওপেনার সাইফ হাসান।

এছাড়া মিডল ওর্ডারে নেমে তৌহিদ হৃদয় ২৬, শামীম হোসাইন ১১ এবং জাকের আলী ও নুরুল হাসান দুজনেই ব্যক্তিগত ১২ রান নিয়ে অপরাজিত থাকেন।

Advertisement