এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধুদের দ্বারা পরিচালিত ফেসবুক ভিত্তিক গ্রুপ বন্ধুই শক্তি ক্লাব ২০০০ ও ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি এর সাথে সমঝোতা স্মারক চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ইউনিয়ন হসপিটালের সভা কক্ষে উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়।
এতে ইউনিয়ন হসপিটাল এর পক্ষে চুক্তিপত্রে সই করেন ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মুকিত চৌধুরী, মার্কেটিং ম্যানেজার সাহাব উদ্দিন আরমান, পাবলিক রিলেশন অফিসার রুহুল কাদের শিলু।
বন্ধুই শক্তি ক্লাব ২০০০ এর পক্ষে চুক্তিপত্রে সই করেন গ্রুপ ক্রিয়েটর ও এডমিন লায়ন এ এম মুন্না চৌধুরী, প্রকৌশলী মঞ্জুর মোরশেদ রনী এবং হোটেল মিডিয়া বাই জিএসটিএম’র চেয়ারম্যান ও রয়েল বীচ রিসোর্ট’র এমডি নুরুল আনোয়ার।
ইউনিয়ন হসপিটালের পরিচালক মার্কেটিং মোয়াজ্জেম হোসেন সাকিল হাসপাতালের কর্মপরিধি, স্বাস্থ্যসেবা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। তাদের হাসপাতাল সবসময় বন্ধুই শক্তি ক্লাব’ পাশে থাকবে বলে মতামত ব্যক্ত করে।
বন্ধুই শক্তি ক্লাব ২০০০ এর পক্ষে উপস্থিত ছিলেন- হোটেল-মোটেল ব্যবসায়ী মানিক, নোমান, ইমরান মুন্না, ব্যবসায়ী নেওয়াজ, হালিম, করিম, সুলতান, মামুন, তৈয়ব, রাসেল জনী, আকাশ, ডা: জসিম, জহির মুন্সী, নারী উদ্যোক্তা রোকসানা & ফাইজা,
উল্লেখ্য, বন্ধুই শক্তি ক্লাব ২০০০ ইতিমধ্যে চট্টগ্রামের সনামধ্য পার্কভিউ হসপিটাল, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড, মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড, ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাব লিমিটেড, ম্যাক্স হাসপাতাল, ইবনে সিনার সকল শাখা, ল্যাব এইড হাসপাতাল লিমিটেড গ্রুপের সকল শাখা, রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতাল, ফরাজী হসপিটাল এবং ফরাজী ডেন্টালের সকল শাখা, ফেনী এভারকেয়ার এবং ফেনী সেন্ট্রাল হাসপাতালের সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে।
এসব চুক্তির মাধ্যমে গ্রুপের সদস্য এবং তাদের পরিবারবর্গ কর্পোরেট সুযোগ সুবিধা ভোগ করবেন।

















