নিজস্ব প্রতিবেদক : তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল।
রবিবার(১১ জানুয়ারি) বাংলাদেশের রেলওয়ে পশ্চিমাঞ্চল কার্যালয়ের সম্মেলন কক্ষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফরিদ আহমেদ।
সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম, প্রধান যন্ত্র প্রকৌশলী মো আমিনুল হাসান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মিজানুর রহমান, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, প্রধান সংস্থাপন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,৷ রেল শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ সাইফুল ইসলাম, মামুনুর রশিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফরিদ আহমেদ বলেন, খালেদা জিয়া শুধু দলের নয়, তিনি দেশের ও জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন। তিনি তাঁর কর্মদক্ষতা ও প্রজ্ঞা দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন এবং সবসময় জনগণের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রকে সমুন্নত রেখেছেন।
ফরিদ আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া তাঁর কর্ম, চিন্তা ও আচরণে সার্বজনীন হতে পেরেছেন, তাঁর গার্ডিয়ানশীপ আমাদের আরো দরকার ছিল। তিনি তাঁর রাজনৈতিক জীবনে কখনোই কোনো অশালীন শব্দ উচ্চারণ করেননি, তাঁর এই বিনয়কে আমরা শ্রদ্ধা করি। আল্লাহ বেগম জিয়াকে কবরে শান্তিতে রাখুক














