আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের সমর্থনে বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় লোকাল কমিটির নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে কাজীর দেউরী জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে বিভাগীয় লোকাল কমিটির আহবায়ক অধ্যাপক ড. এস এম নছরুল কদিরের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলমের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন জেডআরএফ কেন্দ্রীয় কমিটির পরিচালক (প্রোগ্রাম) প্রকৌশলী মাহবুব আলম, জেডআরএফ কেন্দ্রীয় পরিচালক কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ও চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুল করিম কচি, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, সিভাসু ওয়ান হেলথ ইনস্টিটিউটের চেয়ারম্যান কৃষিবিদ অধ্যাপক ড. আহসানুল হক রোকন, এ্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, কৃষিবিদ আবদুর রহমান নুরী, অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন, এডভোকেট ইফতেখার মহসিন চৌধুরী, অধ্যাপক জহুরুল হক, প্রকৌশলী বিজু বড়ুয়া, অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, ডা. নুরুল করিম চৌধুরী, এডভোকেট মো. আলাউদ্দিন, ডা. ইফতেখার মো. আদনান, সাংবাদিক হাসান মুকুল, প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ, সৈয়দা মনিরা দিলশাদ প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশকে মুক্ত করার পর নতুন প্রজন্ম যে স্বপ্ন বুনে দিয়েছে তারই বাস্তবায়ন করতে প্রাথমিক লক্ষ্য অর্জন হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান। যদি কোনো রাজনৈতিক অপরিপক্কতার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার দীর্ঘায়িত হতে পারে বিধায় সকল পেশাজীবী ও জনগণের মাঝে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে যার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।
বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে ধানের শীষে ভোট প্রদান করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ কে আরও আধুনিকায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মানের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী ইকবাল করিম, প্রকৌশলী মাহবুবুর রহমান, ডা. মোহাম্মদ আইয়ুব, ডা. জামাল উদ্দীন, এডভোকেট কানিজ কাউসার চৌধুরী, প্রকৌশলী রাশেদ আলম, অধ্যাপক মনির হোসেন, ডা. তানভীর হাবিব তান্না, প্রকৌশলী সুমন, সাংবাদিক মোহাম্মদ আলী, ডা. মো. মিনহাজুল আলম, এডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, ডা. মোহাম্মদ মইনুদ্দিন, ডা. মেহেদী হাসান ইমাম, মিডিয়া সেল সদস্য শের আলী, এডভোকেট ইকবাল হোসেন, ডা. জুনায়েদ রায়হান, ডা. জাহেদুল আলম ইমন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে এক র্যালী জাদুঘরের সামনের সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

















