আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগ

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই: দীপ্তি 

567

চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ডবলমুরিং থানা ও ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদলের উদ্যোগে শনিবার(৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বেপারীপাড়া মোড় শুরু করে, সিডিএ আবাসিক এলাকা, ছোটপুল ইসলামিয়া ব্রিক ফিল্ড রোড , বলীরপাড়া, সিডিএ ১ নং মসজিদ মার্কেট এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

Advertisement

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকারের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। আর সেই বিজয় নিশ্চিত করতে হলে নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে। মানুষের দুঃখ-কষ্ট শুনতে হবে এবং বিএনপির রাজনীতি ও লক্ষ্য জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।”
জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিজয় করতে হবে”।

তিনি আরও বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমান পরিস্থিতিতে মানুষ পরিবর্তন চায়। তারা ভোটের অধিকার ফিরে পেতে চায়। বিএনপিই পারে জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে। তাই প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং ভোটের দিন পর্যন্ত নিরলসভাবে কাজ করে যেতে হবে।”

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি একে এম ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন শাহীন পাটোয়ারী, সাবেক সহ সম্পাদক আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম মানিক, ডবলমুরিং থানা যুবদলের সাবেক আহবায়ক বজল আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল আলম রুবেল, যুবদল নেতা মাহবুব খান জনি, তাজ উদ্দিন তাজু, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন অপু, যুবদল নেতা সাজ্জাদ আহমেদ সাদ্দাম, রাজু আহমেদ খান, খলিলুর রহমান বাপ্পী, তারেক, মহসিন, মুরাদ, ইউসুফ, রুবেল, ফারুক, রিফাত, মঞ্জু, সাফাত, সুমন, আজাদসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement