ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ মার্কায় জনগণের ভূমিধস ভোট বিজয় উপলক্ষ্যে রেল শ্রমিক দল সিসিএস পাহাড়তলী চট্টগ্রাম শাখার পক্ষ থেকে সকল ট্রেড ইউনিয়ন ও ভোটারদের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে রবিবার (১৫ ফেব্রুয়ারি) গেইট মিটিং ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সিসিএস পাহাড়তলী শাখার উদ্যোগে পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী অত্র শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে সকাল ১০ ঘটিকার সময় এক গেইট মিটিং আলোচনা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

উক্ত গেইট মিটিং ও দোয়া মোনাজাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের বিভাগীয় সমন্বয়ক মোঃ জিয়াউর রহমান, সভাপতিত্ব করেন রেল শ্রমিক দল সিসিএস পাহাড়তলী শাখার সভাপতি মোঃ আমিরুজ্জামান আমির।
উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ সাইদুর রহমান তপু, মোঃ বদিউজ্জামান কার্যকরী সভাপতি মোঃ আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আল রাব্বি, মাইনুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আবির, দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও রেল শ্রমিক দলের সদস্য মঞ্জুর মোর্শেদ, সাজ্জাদ হোসেন, আসাদুল ইসলাম মনির, আহসান হাবীব, সাজিয়া আইরিন সুলতানা, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সোহাগ, মোঃ হৃদয়, অহিদুল্লাহ মিরাজ, মোরশেদুল আলম খান বাদল, নজরুল ইসলাম, রেল শ্রমিক দলের ডিপো শাখার পাহাড়তলীর সভাপতি মোঃ আবু তালেব।

রেল শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক রওশন সুলতানা রুবি, সদস্য নুরজাহান আক্তার বেবি, সারজিনা আক্তার, কুলসুম জামান, আয়েশা সিদ্দিকা, মোরশেদা আক্তার লাবনী, মুনমুন, কামরুন নাহার, উম্মে আমরিন আক্তার, সুইট সুলতানা, জোসনা আক্তার, ফাতেমা বেগমসহ রেল শ্রমিক দল সিসিএস পাহাড়তলী শাখার সকল সদস্যবৃন্দ অন্যান্য ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
উক্ত গেইট মিটিং এর নেতৃত্ব প্রদান করেন অত্র শাখা রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। কামাল হোসেন তাঁর বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র অবকাঠামো উন্নয়ন ও বিএনপির নির্বাচনে ইশতিহারের স্বঘোষিত প্রতিশ্রুতি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ ই আগস্ট সর্বদলীয় কৃষক শ্রমিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে সেই বৈষম্য যাতে আর বাংলাদেশের প্রশাসন হতে শুরু করে একবারে গ্রাম পর্যন্ত কোন স্থানে না থাকে। আমরা সকল কর্মচারীরা সকল ধরনের প্রতিহিংসা ভুলে এক ঐক্য ও সৌহাদ্যপূর্ণ কর্ম পরিবেশের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলতে পারি। সেই লক্ষ্যে আমাদের জননেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা প্রদান করেছেন।

কামাল আরো বলেন, আপনারা ধানের শীষ মার্কা ভোট দিয়েছেন ধানের শীষ মার্কার ভূমিধস বিজয় হয়েছে এই বিজয় ধরে রাখতে গ্রাম থেকে সুদূর রাজধানী পর্যন্ত সকল প্রতিহিংসা ভুলে যেতে হবে আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে। আর যদি কেউ কোথাও অস্থিতিশীল পরিবেশ ও প্রতিহিংসা বিরাজ করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
কামাল তাঁর বক্তব্যে বলেন, ইতিপূর্বে ইন্টেরিম সরকার কর্তৃক একটি পে কমিশন গঠন করেছিল ও কমিটি রিপোর্ট ও জমা দিয়েছিল। কিন্তু আশর প্রতিফলন না ঘটিয়ে শ্রমিক কর্মচারীদের হতাশার মাঝে ফেলে, সেই পে কমিশন ঘোষণা না করে গেজেট না করে ইন্টিরিম সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বিদায় নিয়েছে। আমাদের বিএনপির সরকার প্রধান তারেক রহমান তাহার নির্বাচনী ইশতেহারে পে স্কেল সম্পর্কে বলেছেন তার সরকার ক্ষমতায় গেলে সহসায় একটি বৈষম্যহীন শ্রমিক কর্মচারী বান্ধব পে স্কেল ঘোষণা করা হবে।
প্রধান বক্তা বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান বলেন, আমরা সকল শ্রমিক কর্মচারী ভাই ভাই আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন রকমের হয়ে থাকলেও আমরা সকল ধরনের বিভেদ ভুলে কর্মস্থলে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করব। আমাদের রেল শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মঞ্জুর দিকনির্দেশনায় তিনি বলেন শ্রমিক কর্মচারীরা সন্তুষ্ট লাভ করতে পারলে দেশ ও জাতি উন্নত হয়। সেই প্রেক্ষিতে জিয়া বলেন, রেলওয়ের নিয়োগবিধি ২০২০ শ্রমিক কর্মচারীদের জন্য এক বিষফোর ও গলার কাঁটা এ যেন মরণব্যাধি ক্যান্সার। শ্রমিক কর্মচারীদের এই নিয়োগ বিধি মাধ্যমে তাদের ন্যায্য অধিকার থেকে ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে ভোট বিহীন স্বৈর সরকার কতৃক গৃহীত নিয়োগবিধি ২০২০ শ্রমিক বান্ধব একটি নিয়োগ বিধি নীতিমালা প্রণয়নের লক্ষ্যে আমাদের সরকারকে বলবো কাজ করার জন্য যাতে করে শ্রমিক কর্মচারীরা এবং শ্রমিক কর্মচারীবান্ধব একটি রেলওয়ে নিয়োগ বিধি হয়
রেল শ্রমিক দল সিসিএস পাহাড়তলী শাখা কর্তৃক উক্ত গেইট মিটিং ও আলোচনা সভাঢ দোয়া ও মোনাজাত করেন- বীর মুক্তিযোদ্ধার সন্তান মাওলানা মোঃ সহিদুল ইসলাম ভূঁইয়া। মোনাজাতে মাওলানা সহিদুল ইসলাম ভূইয়া বলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর বজ্র কণ্ঠের ঘোষিত ধ্বনির মাধ্যমে স্বাধীন সার্বভৌমত্ব ১ লক্ষ ৪৭হাজার ৫৭০ বর্গমাইল এর লাল সবুজের মানচিত্রটি বিশ্ব দরবারে স্থান পায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও ২৪ এরর বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।মোনাজাতে প্রয়াত ৩ বারের সাবেক আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাতে আগামীর তাঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনা করতে পারে আমরা সকলে তারেক রহমানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং দেশবাসীর সর্বাঙ্গিক শান্তি কামনায় আমীন আমীন ধ্বনিতে মুনাজাত সমাপ্ত করেন।
















