রিয়েল ফ্রেন্ডস এসোসিয়েশন, খাগড়াছড়ি-এর উদ্যোগে ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি শহরের সেলিম ট্রেড সেন্টার-এ আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইউনুস।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
পরিচিতি সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, রিয়েল ফ্রেন্ডস এসোসিয়েশন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে খাগড়াছড়িতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে। ভবিষ্যতে বিভিন্ন সামাজিক কার্যক্রম, শিক্ষা সহায়তা ও মানবিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

















