তৃতীয় বাংলদেশি নারী হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

29

তৃতীয় নারী ও অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নি এভারেস্ট জয় করেছেন। আজ ২৭ মে ভোর ৫টা ২৪ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট–এর চূড়ায় পৌঁছান তিনি।

Advertisement

প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন। এবং এর ১৪ বছর পর এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি।

প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালের ২৩ মে এভারেস্ট জয়ী করেন মুসা ইব্রাহীম। এরপর ২০১১ ও ২০১২ সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মুহিত। ২০১২ সালে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন। ২০১৩ সালের ২০ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট করেন সজল খালেদ। তবে তিনি এভারেস্ট থেকে নামার পথে মারা যান। ২০২৪ সালে এভারেস্টের চূড়ায় ওঠেন বাবর আলী, ২০২৫ সালে ইকরামুল হাসান শাকিল। ২০২৬ সালে বাংলাদেশ থেকে একমাত্র অভিযাত্রী হিসেবে এভারেস্ট জয় করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে সাবেক ছাত্রী নুরুন্নাহার নিম্নি।

গত ১১ এপ্রিল নেপালে যান নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। গত ১৭ মে চূড়ান্ত আরোহণের জন্য বেজক্যাম্প ছাড়েন তিনি। ধাপে ধাপে ২৩ মে পৌঁছান ক্যাম্প–৪-এ। সেদিন শিখরের উদ্দেশে যাত্রা করেও প্রতিকূল আবহাওয়ার কারণে নিচে নেমে আসতে হয় তাঁকে। এরপর অনুকূল আবহাওয়ার অপেক্ষায় কয়েকদিন ক্যাম্প–২-এ অবস্থান করেন নিম্নি। ২৫ মে আবহাওয়ার পূর্বাভাস অনুকূলে আসলে আবার যাত্রা শুরু করেন। গতকাল পৌঁছান ক্যাম্প–৪-এ। সেখান থেকেই সন্ধ্যায় চূড়ান্ত আরোহণ শুরু করে আজ নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের শিখরে ওঠেন তিনি। নেপালের এইটকে এক্সপেডিশনের এক শেরপা তাঁর সঙ্গে রয়েছেন।

Advertisement