লন্ডনস্থ সীতাকুণ্ড সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির অভিষেক

1

সীতাকুণ্ড প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের সীতাকুণ্ডবাসীদের সংগঠন “সীতাকুণ্ড সমিতি ইউকে”র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Advertisement

কেক কেটে আনন্দঘন পরিবেশে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাজ্যে বসবাসরত সীতাকুণ্ডবাসীর এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রবাসী সীতাকুণ্ডবাসী অংশগ্রহণ করেন।

সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান উদ্দিন চৌধুরী টিটু, সহ-সাধারণ সম্পাদক তানজিনা সফি লিমা এবং ট্রেজারার মাসুম সামজাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সমিতির সভাপতি সেলিম হোসাইন।

অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান মঞ্জু নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সীতাকুণ্ডের সন্তান, তরুণ উদ্যোক্তা এবং সমিতির পৃষ্ঠপোষক সদস্য মহিউদ্দিন বহদ্দা চৌধুরীকে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি (CIP) মর্যাদা লাভ করায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সীতাকুণ্ড এবং যুক্তরাজ্যের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Advertisement