শ্রী চিন্ময়ের ৯৫ তম জন্মোৎসব উদযাপন

1

গত ২৮ শে আগষ্ট শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হলো বিশ্ববরেণ্য ধ্যানগুরু, কবি, দার্শনিক, চিত্রকর ও শিল্পী চট্টগ্রামের কৃতি সন্তান শ্রী চিন্ময়ের ৯৫ তম জন্মোৎসব উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানমালা।

Advertisement

অনুষ্ঠানে শ্রী চিন্ময়ের রচিত সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী আঁখি হালদার এবং
চট্টগ্রাম শ্রী চিন্ময় সেন্টার এর নিয়মিত শিল্পী বুবলি ঘোষ। কোরাসে ছিলেন শতরুপা চৌধুরী, আত্মজা বিশ্বাস, অশ্মি চৌধুরী।

শ্রী চিন্ময় রচিত কবিতা আবৃত্তি করেন শ্রী চিন্ময় সেন্টার চট্টগ্রামের সদস্য অনুজা বিশ্বাস, প্রিয়তা পাল, টুম্পা মজুমদার, পলি গুহ, কিশোর দে।

অনুষ্ঠানস্থলে শ্রী চিন্ময়ের ১৩ টি চিত্রকর্ম প্রদর্শিত হয়।

পরবর্তীতে শ্রী চিন্ময়ের আত্মজীবনী নিয়ে এটিএন নিউজ ও টাইম টিভি নিউইয়র্কের জনপ্রিয় সাংবাদিক, কবি দিমা নেফারতিতির নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রফেসর ডক্টর মাছুম আহমেদ, দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

প্রফেসর মোঃ জসিম উদ্দিন চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

পরিশেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্কটল্যান্ড নিবাসী শান্তিশ্রী ম্যাকগ্রেথ, পরিচালক শ্রী চিন্ময় সেন্টার চট্টগ্রাম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিমন ঘোষ।

Advertisement