বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ, ফেরদৌস মুন্না।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গিয়ে তিনি আব্বাস উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর পাশে দাঁড়ান।
এ সময় তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আব্বাস উদ্দিনের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সাথে আরো ছিলেন- চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোঃ শাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক আজগর, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, মহানগরের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, মোঃ শাহজাহান চৌধুরী, ইউসুফ চৌধুরী, মোজাম্মেল হক, মোশারফ হোসেন, এমদাদুল হক বাদশা, মোঃ মাসুদ সহ নেতৃবৃন্দ।

















