নাগপুরে জরুরি অবতরণ করল বাংলাদেশ বিমানের ফ্লাইট

266

ওমানের মাস্কাট থেকে উড্ডয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে।

Advertisement

শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি রওনা হয়েছিল। তবে পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি ঘুরে নাগপুরে অবতরণ করে। বিমান সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল।

ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে ভারতের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন।

Advertisement