চট্টগ্রামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৭৬

655

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫০ এবং উপজেলা পর্যায়ে ২৬ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১২৫২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১২১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৪৫ জন। এর মধ্যে নগরে ৭২,৭০২ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,৪১৯ জন।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী  জন, আনোয়ারা ২ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ৩ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ১৫ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ১ জন, সীতাকুণ্ড ২ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৫১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৯৬ এবং উপজেলায় ৫৫৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement