চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ এবং উপজেলা পর্যায়ে ৪ জন। একই সময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১২৮৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১ হাজার ৫১৬ জন। এর মধ্যে নগরে ৭৩,৫৪০ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,৯৭৬ জন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিআইটিআইডিতে ৪৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ৯ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইমপেরিয়াল হাসপাতালে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৪০০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। আরটিএলে ৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১০ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনে শনাক্ত হয়েছে এবং ল্যাব এইডে ২ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজারে মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ২ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ১ জন, হাটহাজারী ০ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ১ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৮৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭১১ এবং উপজেলায় ৫৭৮ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
















