চট্টগ্রামে আরও ১ মৃত্যু, শনাক্ত ১৭

433

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩ এবং উপজেলা পর্যায়ে ৪ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২৯ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১১৮৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১ হাজার ৬৮০ জন। এর মধ্যে নগরে ৭৩,৬৪৭ জন এবং উপজেলা পর্যায়ে ২৮,০৩৩ জন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৮১২ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে, ইপিক হেলথ কেয়ারে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনে শনাক্ত হয়েছে এবং ল্যাব এইডে ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল এবং শেভরণে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ১ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ১ জন, হাটহাজারী ০ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৯৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭১৫ এবং উপজেলায় ৫৮১ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement