আজ থেকে লিজেন্ড মিটাআপ-২১’র রেজিস্ট্রেশন শুরু

354

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, শুধু মাত্র যোগাযোগই বাড়ায় না এর মাধ্যমে গড়ে তোলা যেতে পারে একটি সুন্দর মননশীল প্ল্যাটফর্ম। তাই প্রমাণ করলো অত্যন্ত জনপ্রিয় ফেসবুক গ্রুপ এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর লিজেন্ড বাংলাদেশ। আগামী ১৯ নভেম্বর “লিজেন্ড মিটাআপ’২১” অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

Advertisement

উক্ত মিলন মেলার রেজিস্ট্রেশন ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলবে। উক্ত মিলন মেলায় এস এস সি ২০০০ ব্যাচের সকল বন্ধুরা অংশগ্রহণ করতে পারবে। ব্যাচ ভিত্তিক সর্ব বৃহৎ এই মিলন মেলায় সকল এস এস সি ২০০০ ব্যাচের লিজেন্ড বন্ধুদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য অনুরোধ করেছে গ্রুপ কর্তৃপক্ষ।

লিজেন্ড বাংলাদেশ গ্রুপের ক্রিয়েটর শাহ্ মোয়াজ্জেম মিলন বলেন, ব্যাচ ভিত্তিক গ্রুপগুলোর অতীতের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করবে এবারের লিজেন্ড মিটআপ। অনুষ্ঠানটি সফল, আকর্ষনীয় এবং উপভোগ্য করতে আমাদের উপদেষ্টা মণ্ডলী, এডমিন, মডারেটর এবং অনুষ্ঠান পরিচালনা কমিটি ইতিমধ্যে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে।

তিনি বলেন, এবারের অনুষ্ঠানে ব্যাপক চমক থাকবে যা পরবর্তীতে গ্রুপের সদস্যবৃন্দ জানতে পারবেন। রেজিষ্ট্রেশন ফি জনপ্রতি দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মিলন আরো বলেন, আমাদের জেলা প্রতিনিধিগণ তাদের সংশ্লিষ্ট উপজেলাগুলোতে যাবেন বন্ধুদের একত্রিত করার জন্য। এছাড়া আজ আমি চট্টগ্রামের কয়েকটি স্থানে বন্ধুদের মাঝে অনুষ্ঠানের টিকিট হস্তান্তর করব।

Advertisement