এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(এ্যাব) কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং এ্যাব কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব আশির দশকের সাবেক চুয়েট ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার শোয়েব বাশরী হাবলুর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাংবাদিকদের প্লাটফর্ম পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) নেতৃবৃন্দ।
সংগঠনের আহ্বায়ক ও দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো চীফ হাসান মুকুলের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন পিআরইউ’র সদস্য সচিব ইমরান ইমি, সদস্য জহিরুল ইসলাম জহির, পিআরইউ’র উপদেষ্টা ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাজ্জাদ হোসেন খাঁন, পিআরইউ’র সদস্য মঞ্জুর মোরশেদ রনী, মোঃ কামরুজ্জামান, কামরুল হাসান রিয়াদ, সালে আহমদ খোকন, জাবেদ শাফায়েত সুবহান, মেহেদী হাসান, রিফাতুল ইসলাম শাওন, জাহেদ হোসেন ইফতি, কাজী সাকলাইন মুস্তাফা, মোঃ জাকির হোসেন প্রমুখ।
















