চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৯ এবং উপজেলা পর্যায়ে ১৩ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।
শনিবার (১৬ অক্টোবর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রামের তেরো ল্যাব এবং কক্সবাজারে ১৮৮৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২ হাজার ১০০ জন। এর মধ্যে নগরে ৭৩ হাজার ৮৯০ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ২১০ জন।
তিনি বলেন, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৬২১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৯২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
ইমপেরিয়াল হাসপাতালে ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।শেভরণে ৪৯৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৭ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইপিক হেলথ কেয়ারে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন এন্টিজেন টেস্ট এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ২ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ২ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ৫ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ১ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩১৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২০ এবং উপজেলায় ৫৯৩ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
















