আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এবং জেসিআই ঢাকা কসমোপলিটন সমঝোতা স্মারকে স্বাক্ষর

322

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এবং জেসিআই ঢাকা কসমোপলিটন গতকাল শনিবার (১৬ অক্টোবর) ঢাকার একটি হোটেলে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এসময় অসহায়, ছিন্নমূল, সাময়িক অসুবিধাগ্রস্থ এবং নিম্নআয়ের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই দুটি সংগঠন একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Advertisement

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর চলমান উদ্যোগ “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এর সাথে পুরো রমজান মাস জুড়ে সহযোগী হিসেবে কাজ করেছে জেসিআই ঢাকা কসমোপলিটন। এরই ধারাবাহিকতায় আগামীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে, অসহায় মানুষদের সহযোগিতার প্রয়াসে ধারাবাহিকভাবে কার্যক্রম চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দুটি সংগঠন।

সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা কসমোপলিটন এর প্রেসিডেন্ট সাইফ উদ্দৌলা, সাধারণ সম্পাদক নুর-এ-সানি, আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নাজমুল হোসেন ভুইয়া, কোষাধক্ষ্য ফিরোজ সালাউদ্দিন দিপু সহ আরো অনেকেই।

এখানে উল্লেখ্য যে; “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪৩০০০ হাজার।

Advertisement