সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর ‘বঙ্গভ্যাক্স’

248

অতি সংক্রমণশীল ডেল্টাসহ করোনাভাইরাসের সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বাংলাদেশে তৈরি ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ শতভাগ কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটি বলছে, এ টিকার কার্যকারিতা নিয়ে বানরের শরীরে (অ্যানিমেল ট্রায়াল) যে পরীক্ষামূলক প্রয়োগ চলছিল, তাতে এর কার্যকারিতার প্রমাণ মিলেছে।

Advertisement

গতকাল গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ট্রায়ালের কাজ আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শেষ হবে। তবে কাক্সিক্ষত যে ফলাফল সেটা ইতোমধ্যে আমরা পেয়ে গেছি। বানরের পরীক্ষায় এ টিকা নিরাপদ এবং কার্যকর অ্যান্টিবডি পেয়েছি।

এর আগে গত ১ অক্টোবর তিনি জানিয়েছিলেন, প্রাণী দেহে ট্রায়াল শেষ হবে অক্টোবরে, অনুমতি মিললে হিউম্যান ট্রায়ালে যাবে বঙ্গভ্যাক্স।
তাহলে পরবর্তী পদক্ষেপ হিসেবে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) হিউম্যান ট্রায়ালের জন্য কবে আবেদন করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন রিপোর্টের কাজ করছি। আগামী সপ্তাহে বিএমআরসিতে রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি।’

‘আমরা খুবই আশাবাদী বিএমআরসি আমাদের হিউম্যান ট্রায়ালের জন্য অনুমোদন দেবে। কারণ, তাদের যেসব কোয়েরি ছিল, সেগুলোর সবই করা হয়েছে।’

এর আগে গত ১ অক্টোবর ড. মহিউদ্দিন বলেছিলেন, বানরের শরীরে বঙ্গভ্যাক্সের ট্রায়াল আগস্ট মাস থেকে শুরু হয় এবং সেটা চলতি মাসেই (অক্টোবর) শেষ হবে। এরপর সে রিপোর্ট বিএমআরসিতে জমা দেয়া হবে। তাদের কাছ থেকে অনুমোদন পেলেই হিউম্যান ট্রায়াল শুরু হবে।

ড. মহিউদ্দিন বলেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী যে বঙ্গভ্যাক্স মানবদেহেও অনুরূপভাবে কাজ করবে।’

Advertisement