চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩ এবং উপজেলা পর্যায়ে ০ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রামের তেরো ল্যাব এবং কক্সবাজারে ১১৪৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২ হাজার ১৪৫ জন। এর মধ্যে নগরে ৭৩ হাজার ৯২০ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ২২৫ জন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিআইটিআইডিতে ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
ইমপেরিয়াল হাসপাতালে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।শেভরণে ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। আরটিএলে ৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইপিক হেলথ কেয়ারে ২০ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজারে মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ল্যাব এইড এবং মেট্রোপলিটন হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ৩ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩১৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২১ এবং উপজেলায় ৫৯৭ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
















