দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর নতুন ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। ৬ নভেম্বর বিগত ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহান এর নিকট হতে নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মোহাম্মদ আলমগীর পারভেজ এ দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিগত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন ও নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এ মোহাম্মদ সাইফুদ্দীন।
তাছাড়া উক্ত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিগত ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার, মোঃ নুরুল ইসলাম (শাহীন) এবং নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ, সদস্য মোঃ জসিমুল আনোয়ার খান, আলহাজ্ব মোঃ আলাউদ্দীন আলম, এ.আর.এম.শামীম উদ্দিন, মোঃ রাশেদুল আমিন, মোরশেদ আহমেদ, মোঃ রাইসুল উদ্দিন সৈকত, এমদাদুল আজিজ চৌধুরী, মোঃ নুরুল ইসলাম মিন্টু উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা কমিটির বিদায়ী সভাপতি আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন তাঁর বক্তব্যে বলেন, আশা করছি নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি সোসাইটির উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং সোসাইটির ঐতিহ্যকে সমুন্নত রাখবে।
নব নির্বাচিত সভাপতি এ এ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন বিদায়ী সভাপতি আ.জ.ম.নাছির উদ্দীন এর নেতৃত্বে বিগত কমিটি যে সকল কর্মকান্ড করেছেন তা তুলনাহীন। বিগত দিনে তাঁদের উন্নয়ন কর্মকান্ডের জন্য সোসাইটির সদস্যরা তাঁদেরকে চিরদিন স্মরণ রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
















