কোতোয়ালী থানার দুই মামলায় শামীম, বক্কর ও সুফিয়ানসহ নেতাকর্মীদের স্থায়ী জামিন

251

বিগত ২৯ মার্চ চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপর পুলিশের হামলার ঘটনায় নগরীর কোতোয়ালী থানার দায়ের করা দুইটি মামলায় স্থায়ী জামিন লাভ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানসহ নেতাকর্মীরা।

Advertisement

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিএনপি নেতাকর্মীরা স্বশরীরে হাজির হলে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান তাদের স্থায়ী জামিন মঞ্জুর করেন।

স্থায়ী জামিনপ্রাপ্ত অনান্যরা হলেন, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান প্রমুখ।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এনামুল হক, এড. মফিজুল হক ভুইয়া, এড. নাজিম উদ্দীন চৌধুরী, এড. সিরাজুল ইসলাম, আহমেদ কামরুল ইসলাম সাজ্জাদ, এড. নেজাম উদ্দীন খান, এড. জায়েদ বিন রশিদ, এড. এরফানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, বিএনপি নেতা আকতার খান, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান শপথ, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সহ-সম্পাদক আসাদুর রহমান টিপু, নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান, আসিফ চৌধুরী লিমন প্রমুখ।

Advertisement