বন্দরের ওভার ফ্লো কন্টেইনার ইয়ার্ডের দেয়াল ধস

224

চট্টগ্রাম বন্দরের ওভার ফ্লো কন্টেনার ইয়ার্ডের দেয়াল ধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড ফায়ার স্টেশনের ফায়ারম্যান আরমান।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (নিরাপত্তা) লেঃ কর্ণেল কর্নেল মোস্তফা আরিফ-উর রহমান খান বলেন, ওভার ফ্লো কন্টেনার ইয়ার্ডের দেয়াল ধসের ঘটনায় কোন হতাহত হয়নি। তবে এতে একটি সেলুন ও টি স্টলসহ কয়েকটি দোকানের কিছুটা ক্ষতি হয়েছে। বন্দর চেয়ারম্যান দেশের বাইরে আছেন। ওনার সাথে কথা বলে তাদের ক্ষতিপুরণ দেওয়া হবে।

তবে স্থানীয় দোকানিরা বলেন, দেয়াল ধসের ঘটনায় ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে তিন জন।

লেঃ কর্ণেল কর্নেল মোস্তফা আরিফ-উর রহমান খান জানান, দেয়াল ধসে পড়ায় ভেঙে যাওয়া উপদানগুলো কাল সকালে থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে।

Advertisement