ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় জরুরি অবতরণ করানো হয়েছে। এ ফ্লাইটে ৪২ জন যাত্রী ছিলেন।
Advertisement
বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে বিশেষ ব্যবস্থায় বিমানটি অবতরণ করানো হয়। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ঢাকা ছেড়ে আসা বিমানের ফ্লাইটটি তিনবার নামার চেষ্টা করেও ব্যর্থ হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা বলেন, ঢাকা থেকে আসা শেষ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে ফ্লাইটটি অবতরণে সমস্যা দেখা দেয়। সর্বশেষ রাত ৯টা ৪০ মিনিটে রানওয়েতে অবতরণ করে ফ্লাইটটি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিমানের ফ্লাইট জরুরি অবতরণের জন্য তিনটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়েছে।
Advertisement
















