চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২২২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৭৪ এবং উপজেলা পর্যায়ে ৪৮ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।
বুধবার (১২ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ১৭৯০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২২২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৩ হাজার ৬৩২ জন। এর মধ্যে নগরে ৭৫ হাজার ১২৫ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৫০৭ জন।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৪২১ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে, ল্যাব এইডে ৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে, মেট্রোপলিটন হাসপাতালে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে, এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস, কক্সবাজার মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ৬ জন, বাঁশখালী ২ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ৫ জন, রাউজান ৮ জন, ফটিকছড়ি ৮ জন, হাটহাজারী ১২ জন, সীতাকুণ্ড ২ জন, মিরসরাই ৩ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৩৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৫ এবং উপজেলায় ৬১০ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।















