চট্টগ্রামে আরও ২৬০ জনের করোনা শনাক্ত

213

চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২৬ এবং উপজেলা পর্যায়ে ৩৪ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।

Advertisement

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৫৩২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৩ হাজার ৮৯২ জন। এর মধ্যে নগরে ৭৫ হাজার ৩৫১ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৫৪১ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৭২৫ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৩১২ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৩৯০ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে, মেট্রোপলিটন হাসপাতালে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে, এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৯ নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট এবং ল্যাব এইডে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ৩ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ৪ জন, বোয়ালখালী ২ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ৪ জন, সীতাকুণ্ড ২ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৩৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৫ এবং উপজেলায় ৬১০ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement